কোস্টগার্ড কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় নাঈম নামে এক কিশোরকে আটক করে নির্যাতনের অভিযোগে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরও ছয় থেকে

2026-05-11T21:41:39+00:00
2026-05-11T21:41:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কোস্টগার্ড কমান্ডারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৪১ পিএম 
প্রতীকী ছবি
বরগুনার পাথরঘাটায় নাঈম নামে এক কিশোরকে আটক করে নির্যাতনের অভিযোগে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন।

একইসঙ্গে বরগুনা পুলিশ সুপারকে মামলা গ্রহণ করে আগামী মঙ্গলবার (১২ মে) স্বশরীরে আদালতে হাজির হয়ে লিখিত অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন।

আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস এলাকার সামনে থেকে নাঈম নামে এক কিশোরকে ইয়াবাসহ আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের সময় নাঈম আটক হওয়ার পর নির্যাতনের অভিযোগ করেন। প্রকাশ্যে নির্যাতনের চিহ্ন দেখাতে অপারগতা প্রকাশ করলে বিচারক খাস কামরায় গিয়ে তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন পরিদর্শন করেন।

এ সময় শরীরের বিভিন্ন অংশের আঘাতের চিহ্নের ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয় এবং চিকিৎসা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়।

পরে আদালত নাঈমের জবানবন্দি গ্রহণ করে প্রাথমিকভাবে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতীয়মান হওয়ায় আইন অনুযায়ী বরগুনা পুলিশ সুপারকে মামলা নেওয়ার নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, নাঈমের জবানবন্দি ও ধারণকৃত নির্যাতনের চিত্র পর্যালোচনা করে আদালত কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিন স্টেশন কোস্টগার্ড সূত্রে জানা যায়, এ বিষয়ে তাদের কাছে কোন অফিসিয়াল কাগজ আসেনি। তারপরও যদি আদালতের নির্দেশে মামলা দায়ের করা হয় তাহলে অফিশিয়াল ভাবে দেখা হবে।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে এর আগে গত ৫ মে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পাথরঘাটা পৌরসভার হল রোড সংলগ্ন এলাকায় রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলকারী মোটরসাইকেল আরোহী মো. নাঈম (১৯) কে তল্লাশি করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

/এসএকে


  বিষয়:   কোস্টগার্ড  কমান্ডার  মামলা  নির্দেশ  বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: