সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই দরপত্র আহ্বান : জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও

2026-05-11T21:54:59+00:00
2026-05-11T21:54:59+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
অর্থনীতি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই দরপত্র আহ্বান : জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:৫৪ পিএম 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সোমবার (১১ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, সরকার দেশের জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎসের সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, আগামী জুনের মধ্যে একটি বিনিয়োগবান্ধব নবায়নযোগ্য জ্বালানি নীতি চূড়ান্ত করা হবে। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় বাতিল হওয়া সোলার প্রকল্পগুলো পুনরায় পর্যালোচনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। 

এই কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য প্রকল্পগুলোকে পুনরায় অনুমোদন দেওয়া হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকার আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছিল মূলত অর্থ পাচারের সুযোগ তৈরির জন্য, কিন্তু বর্তমান সরকার জনগণকে কম খরচে বিদ্যুৎ পৌঁছে দিতে নীতিগত সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সৌরবিদ্যুতের সম্ভাবনা ও লক্ষ্যমাত্রা নিয়ে মন্ত্রী বলেন, পাকিস্তানের মতো দেশ যদি ২৭ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়, তবে বাংলাদেশও সেই পথ অনুসরণ করতে পারবে। এজন্য সরকার প্রতি বছর এক হাজার মেগাওয়াট করে আগামী পাঁচ বছরে মোট পাঁচ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। 

এই লক্ষ্য বাস্তবায়নে রেলওয়ে, পানিসম্পদ, সড়ক ও জনপথ বিভাগ এবং ভূমি মন্ত্রণালয়ের খাস জমি সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি মনে করেন, মানুষকে ভয় দেখিয়ে নয় বরং আকর্ষণীয় প্রণোদনা দিয়ে সৌরবিদ্যুতের দিকে উৎসাহিত করতে হবে।

দেশের বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী মন্তব্য করেন, বাজারে আসলে তেলের কোনো ঘাটতি ছিল না বরং সংকট ছিল মানুষের মনে। সংসদে দশ সদস্যের একটি কমিটি গঠনের পরপরই পাম্পগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে তিনি উল্লেখ করেন। 

সরকারের অগ্রাধিকার এখন নবায়নযোগ্য জ্বালানি এবং নিজস্ব খনিজ সম্পদ উত্তোলনের দিকে, যা দীর্ঘমেয়াদে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। এই সেমিনারে দেশের বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: