মেঘনা নদীতে নেমে বিএএফ শাহীনকলেজর শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার ( ১১ মে

2026-05-11T22:08:14+00:00
2026-05-11T22:25:01+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনা নদীতে নেমে বিএএফ শাহীনকলেজর শিক্ষার্থীর মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১০:২৫ পিএম
ঢাকার বিএএফ শাহীন কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যু। ছবি : সময়ের আলো
নরসিংদীর মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সোমবার ( ১১ মে ) দুপুরে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী। সে জহিরুল ইসলামের ছেলে। 

মাহিরের বন্ধু ওয়ালী জানান, বিএএফ শাহীন কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনে করে সোমবার সকালে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকায় ঘুরতে আসেন। ভ্রমণের একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামেন।

তবে সাঁতার না জানায় মাহিরসহ তিনজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকেন। পরে সহপাঠীরা দ্রুত দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাহির স্রোতের মধ্যে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সহপাঠীরা তার সন্ধান না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে ডুবুরিরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে আধাঘণ্টার অভিযানের পর মাহিরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

করিমপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা হতে অভিভাবক আসার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।

/এসএকে


  বিষয়:   নরসিংদী  বিএএফ শাহীন কলেজ  শিক্ষার্থী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: