ড. ইউনূসকে নিজের বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি)

2026-05-12T00:02:16+00:00
2026-05-12T00:02:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ড. ইউনূসকে নিজের বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:০২ এএম 
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাদিক কায়েম। সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। সোমবার (১১ মে) এই সাক্ষাৎকালে তিনি সাবেক প্রধান উপদেষ্টাকে নিজের বিয়ের অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রদান করেন।

সাক্ষাৎকালে সাদিক কায়েম তার জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে ড. ইউনূসকে সশরীরে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সাবেক প্রধান উপদেষ্টা সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সাদিক কায়েমের দাম্পত্য জীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা জানান। তরুণ এই ছাত্রনেতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অগ্রযাত্রায় তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

আলোচনাকালে সাদিক কায়েম জুলাই বিপ্লবের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি বিশেষ স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন। এই সময় জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ডাকসুর ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনা সম্পর্কেও ড. ইউনূসকে অবহিত করা হয়।

ডাকসুর প্রতিনিধি দলের বিভিন্ন গঠনমূলক উদ্যোগ ও পরিকল্পনা শুনে সন্তোষ প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি তরুণ প্রজন্মের এমন সক্রিয় অংশগ্রহণ ও দেশ গড়ার প্রত্যয়কে সাধুবাদ জানান। বিশেষ করে জুলাই বিপ্লবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং তরুণ নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

/কহু

  বিষয়:   সাদিক কায়েম  ডাকসু 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: