লেবানন সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি আক্রমণ

2026-05-12T01:58:31+00:00
2026-05-12T01:58:31+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবানন সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৫৮ এএম 
সংগৃহীত ছবি
ইসরাইল ও লেবানন সরকারের মধ্যে আগামী ১৪-১৫ মে ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সীমান্তে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত আছে। লেবানন সীমান্তের কাছাকাছি মানারা এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের এক সৈন্য নিহত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় তিন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে বিস্ফোরকবোঝাই একটি ড্রোন বিস্ফোরণে ওই সেনারা আহত হয়। এ ছাড়া দক্ষিণ লেবাননে ইয়েলো লাইন বরাবর হিজবুল্লাহর হামলা বেড়েছে কিন্তু সব ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না। এনএনএ, প্যালেস্টাইন ক্রনিকল, আল-মায়েদিন।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে লেবাননের সঙ্গে সংঘর্ষ তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদিকে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলার পর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চালায়। একই সময়ে উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনার পরে হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের আল-তাইবেহ শহরে একটি বাড়ির ভেতরে অবস্থানরত ইসরাইলি বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সীমান্তজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে বেঞ্জামিন নেতানিয়াহু তেহরান-ওয়াশিংটন আলোচনায় সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে সোমবার বিকালে নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছে ইয়েডিয়োথ আহরোনোথ।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের ওয়াদি আল-উইউন এলাকা ও সারবিন শহরের মাঝামাঝি স্থানে ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এ ছাড়া তাইবেহ শহরের বাইদার আল-ফাকানি এলাকায় অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর ধারাবাহিক তিনটি হামলার দায়ও স্বীকার করেছে সংগঠনটি। 

হিজবুল্লাহর দাবি, একটি বাড়ির ভেতরে অবস্থান নেওয়া ইসরাইলি বাহিনীকে প্রথমে সুইপ অ্যাটাকের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়, পরে একই স্থানে আরও দুদফা হামলা চালানো হয়। আহত সেনাদের সরিয়ে নিতে সেখানে অতিরিক্ত বাহিনী পৌঁছায় বলেও দাবি করেছে তারা।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলাও জোরদার হয়েছে। আল-মায়েদিন জানায়, নাবাতিয়েহ জেলার শুকিন ও কফর তেবনিত এলাকায় এবং ইয়াহমার শাকিফ শহরে একাধিক বিমান হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। লেবননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি বাহিনীর নতুন সামরিক অভিযানে লেবাননে এ পর্যন্ত ২ হাজার ৮৪৬ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, সংঘাত শুরুর পর থেকে ১৩০টিরও বেশি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে এসব হামলায় ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত লেবাননের ১০ লক্ষাধিক মানুষ গৃহহীন বা বাস্তুচ্যুত হয়েছে।


  বিষয়:   ইসরাইল  লেবানন  সেনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: