ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। যুদ্ধ বন্ধে

2026-05-12T06:27:07+00:00
2026-05-12T06:27:07+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:২৭ এএম 
ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর শর্ত নিয়ে দুই পক্ষ এখনো একমত হতে পারেনি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সোমবার (১১ মে) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির অবস্থা এমন, যেন একজন ডাক্তার এসে বলছেন- স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

এ সময় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবেরও তীব্র সমালোচনা করেন তিনি। ইরানের প্রস্তাবকে ‘নির্বোধের মতো’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এটি একটি নির্বোধের মতো প্রস্তাব এবং কেউই এটি গ্রহণ করবে না। যদিও ওবামা বা বাইডেন এটি গ্রহণ করতেন। তারা যা কেড়ে নিয়েছে, তা ছিল আরও ভয়াবহ।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে। তিনি বলেন, তাদের ১৫৯টি জাহাজ ছিল, এখন আর একটিও নেই। শুধু কয়েকটি ছোট স্পিডবোট চলছে। এগুলোর মধ্যে থেকে আমরা একদিনেই আটটি ধ্বংস করেছি।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। এতে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ অবিলম্বে বন্ধের নিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের মূল প্রস্তাবের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না হলেও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এতে যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কাঠামো নির্ধারণে এক পাতার একটি সমঝোতা স্মারকের প্রস্তাব রয়েছে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের জবাবে লেবাননসহ পুরো অঞ্চলে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবিও তুলেছে তেহরান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান আগামী ৩০ দিনের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে।

পত্রিকাটি আরও জানিয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ হালকা করতে চায় এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে রাজি হলেও সেটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ বছরের চেয়ে কম সময়ের জন্য। তবে তেহরান তাদের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের উদ্যোগ নতুন করে অচলাবস্থার মুখে পড়েছে। পাশাপাশি আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরবিএন 


  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  ইরান  যুদ্ধবিরতি  লাইফ সাপোর্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: