আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী?
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
প্রেমে আবেগপ্রবণতা বাড়তে পারে, তাই সংবেদনশীল বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও ধৈর্য ধরে এগোলে সফল হবেন। অর্থনৈতিক দিক থেকে স্থিরতা বজায় থাকবে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে। অফিস বা কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
মিথুন | ২১ মে-২০ জুন
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন। ভার্চুয়াল আসক্তি বাড়বে। মানসিকভাবে চাঙা থাকার চেষ্টা করুন। আর্থিক ব্যয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। ভালো ও কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বৃদ্ধি করুন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
প্রেমে নতুন যোগাযোগ বা পুরোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে। ক্যারিয়ারে সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবেন। অর্থের ক্ষেত্রে হঠাৎ আয় হতে পারে, তবে খরচও বাড়তে পারে— ভারসাম্য রাখা জরুরি।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আয় বাড়বে। কর্মপরিবেশে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
প্রেমে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সমাধান হবে। কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখলে উন্নতি নিশ্চিত। অর্থের ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী চললে লাভবান হবেন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কর্মক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
প্রেমে গভীর অনুভূতির প্রকাশ ঘটবে, তবে সন্দেহ বা নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থের ক্ষেত্রে হঠাৎ লাভের সম্ভাবনা আছে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
ব্যবসায় সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন। স্পষ্ট কথা বলার জন্য বৈরী পরিস্থিতি তৈরি হতে পারে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। আত্মবিশ্বাস বাড়ান। প্রতিটি পরিকল্পনা ধীরস্থিরভাবে গ্রহণ করুন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ভাগ্য আপনার অনুকূলে থাকবে। তথ্য বিভ্রান্তিতে পড়তে পারেন। যোগাযোগে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সচেতন না হলে পারিবারিক শান্তি বজায় রাখা কঠিন হবে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
প্রেমে কোমল ও আবেগপূর্ণ মুহূর্ত আসবে, সম্পর্ক আরও গভীর হবে। ক্যারিয়ারে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। অর্থের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, তবে পরিকল্পনা মেনে চলা জরুরি।
/মহু