দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

সবশেষ বৃহস্পতিবার (৭ মে) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান

2026-05-12T09:01:00+00:00
2026-05-12T09:01:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:০১ এএম 
ছবি : সংগৃহীত
সবশেষ বৃহস্পতিবার (৭ মে) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়। 

এর আগে ৬ মে এক দফা দাম বাড়িয়েছিল বাজুস। পরিসংখ্যান বলছে, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ৩৫ বারই ছিল মূল্যবৃদ্ধির খবর। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম কমানো-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি।

স্বর্ণের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে রুপার দামও। বাজারে এখন ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা চলছে। 

রুপার ক্ষেত্রে চলতি বছর এখন পর্যন্ত ৩৮ বার দর সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বারই দাম বেড়েছে। অথচ গত ২০২৫ সালে পুরো বছরে রুপার দাম মাত্র ১৩ বার ওঠানামা করেছিল।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   স্বর্ণ  রুপা  বাজারদর  বাজুস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: