অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর আকস্মিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ শহর রামাল্লায় সোমবার ভোরে আকস্মিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’-এর বরাত দিয়ে জানানো

2026-05-12T12:22:00+00:00
2026-05-12T12:22:00+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর আকস্মিক অভিযান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:২২ পিএম 
ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ শহর রামাল্লায় সোমবার ভোরে আকস্মিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’-এর বরাত দিয়ে জানানো হয়েছে, ভোর হওয়ার আগেই ইসরায়েলি সেনারা রামাল্লার কেন্দ্রস্থলে প্রবেশ করে তাণ্ডব চালায়। বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র আল-মানারা স্কয়ার সংলগ্ন এলাকায় তারা নির্বিচারে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।

অভিযান চলাকালে ইসরায়েলি সেনারা শহরের উত্তর দিকের প্রবেশদ্বারগুলোতে সামরিক নজরদারি জোরদার করে এবং কঠোর কড়াকড়ি আরোপ করে। এ সময় আতারা ও আইন সিনিয়া চেকপোস্টগুলো দীর্ঘ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এতে রামাল্লার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানের সময় পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মূলত ফিলিস্তিনিদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং প্রতিবাদ দমাতেই নিয়মিতভাবে এমন ‘প্রি-ডন’ বা ভোররাতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই অভিযানের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো ব্যাখ্যা করা হয়নি। 


/কহু
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: