হৃদয় হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, তদন্ত প্রতিবেদন ১২ জুলাই

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যা ও মরদেহ গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক

2026-05-12T14:12:19+00:00
2026-05-12T14:12:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
হৃদয় হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, তদন্ত প্রতিবেদন ১২ জুলাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:১২ পিএম 
ছবি : সংগৃহীত
গাজীপুরের কোনাবাড়িতে কলেজছাত্র হৃদয় হোসেনকে হত্যা ও মরদেহ গুমের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের দুই সদস্যের বিচারিক প্যানেল আগামী ১২ জুলাই প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেন।

প্রসিকিউটর মঈনুল করিম আদালতে জানান, তদন্তে ইতোমধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকের জড়িত থাকার প্রমাণ মিলছে। অধিকতর অনুসন্ধানের স্বার্থে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নিলে পুলিশ হৃদয়কে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। এরপর তাঁর রক্তাক্ত দেহ নদীতে ফেলে দেওয়া হয়। হৃদয়ের মরদেহের সন্ধান আজও পাওয়া যায়নি। 

এ মামলায় গ্রেফতার হওয়া সাত পুলিশ সদস্যকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ঢাকা উত্তরের উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ হেল কাফি এবং কোনাবাড়ি থানার সাবেক ওসি আশরাফ উদ্দিনসহ অন্য কনস্টেবলরা রয়েছেন। সাবেক ওসি আশরাফ উদ্দিনের জামিন আবেদনের বিষয়ে আগামী ১৯ মে শুনানির দিন ঠিক করেছেন আদালত।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   হৃদয় হত্যা  তদন্ত প্রতিবেদন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: