দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ৮৭

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশজুড়ে হাম এবং এর উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯

2026-05-12T15:07:58+00:00
2026-05-12T15:07:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ৮৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশজুড়ে হাম এবং এর উপসর্গে শিশুমৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশুর মধ্যে ৩ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এই একই সময়ে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ জনে। এর মধ্যে ৮৭ শিশুর শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে। 

চিকিৎসকরা বলছেন, আক্রান্তের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক সময়ে টিকা না নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং শিশুদের টিকাদান কর্মসূচি আরও জোরদার করার তাগিদ দিয়েছে। একই সাথে কোনো শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

/কহু


  বিষয়:   হাম  উপসর্গ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: