ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে

2026-05-12T15:19:01+00:00
2026-05-12T15:19:01+00:00
 
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার হাফেজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর আলম (৪৫) ও তার ছেলে নুর হাসনাত নীরব (২০)। এই ঘটনায় নিহতের ভাগনে আফজাল মিঠু গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। সকালে ছেলে ও ভাগনেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত নীরব ও মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে নীরবও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহত মিঠুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভগ্নিপতি সাইদুল হক জানান, সোমবার রাত পর্যন্তও নুর আলম হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। একমাত্র সন্তানসহ তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী জেলা অ্যাম্বুলেন্স মালিক-চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াবেন তারা।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মরদেহ দুটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একমাত্র ছেলেসহ অ্যাম্বুলেন্স চালক আলমের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

/কহু


  বিষয়:   বাসচাপা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: