গ্রাম্য চিকিৎসক হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

2026-05-12T15:50:15+00:00
2026-05-12T15:50:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
গ্রাম্য চিকিৎসক হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

মৃত্যুদণ্ড দেওয়া তিন আসামি হলেন- বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মন্ডল।

রায়ের সময় আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ১০ জন খালাস পেয়েছেন। তবে, আসামি জিল্লুর রহমান ও জিয়া মণ্ডলের সাজা হওয়ায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।  

২০১৯ সালের ১৪ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা জেরে হামলার ঘটনা ঘটে। সাবেক চেয়ারম্যান আতর আলীর নেতৃত্বে হামলাকারীরা ফেরার পথে লোকজনকে মারধর শুরু করে। ওই পথ দিয়ে যাওয়ার সময় আবু ডাক্তারকেও নৃশংসভাবে পেটানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০২২ সালে পুলিশ এ ঘটনায় ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের দীর্ঘ সাত বছর পর এই বিচার সম্পন্ন হলো। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   গ্রাম্য চিকিৎসক  হত্যা  মৃত্যুদণ্ড  যাবজ্জীবন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: