বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় প্রাণী মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১২ মে) সকালে এই

2026-05-12T16:07:18+00:00
2026-05-12T16:07:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৪:০৭ পিএম
বিপন্নপ্রায় প্রাণী মেছো বাঘকে পিটিয়ে হত্যা। ছবি : সময়ের আলো
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামবাসী একটি বিপন্নপ্রায় প্রাণী মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার (১২ মে) সকালে এই প্রাণীটিকে চারিদিকে ঘেরাও করে বাঁশ ও অন্যান্য লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত এক হিংস্র প্রাণী এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মুরগী ধরে নিয়ে যাচ্ছিলো এবং মাঠের বেশ কয়েকটি ছাগলের ওপর হামলা করে মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে গ্রামবাসী একত্র হয়ে এই প্রাণীটিকে খুঁজে পিটিয়ে হত্যা করে। মৃত ওই প্রাণীটিকে স্থানীয়রা গন্ধগোকুল বলে শনাক্ত করলেও স্থানীয় সাংবাদিকরা জানায় এটা বিরল ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছো বাঘ। পরে উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিহত এই প্রাণীটি মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এটাকে অনেকেই মেছো বিড়ালও বলে থাকে।


বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছো বাঘ (যা মূলত : একটি মেছো বিড়াল) সাধারণত এই প্রাণী মানুষ খায় না বা মানুষকে আক্রমণ করে না। এরা মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে এবং বিপদের আভাস পেলে পালিয়ে যায়। মেছো বাঘের খাদ্যাভ্যাসের তালিকার মধ্যে মাছ এদের প্রধান খাবার। এছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি এবং ইঁদুর জাতীয় প্রাণী শিকার করে। মানুষ ভুল করে এদের বড় বাঘ ভেবে ভয় পায় এবং অকারণে মেরে ফেলে। এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটি একটি বিপন্ন বা সংকটাপন্ন প্রজাতির প্রাণী। এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ।

সময়ের আলো/জোই


  বিষয়:   বড়াইগ্রাম  বিপন্নপ্রায় মেছোবাঘ  পিটিয়ে হত্যা  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: