২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ২৬ বছর পর গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে র‌্যাবের

2026-05-12T17:09:31+00:00
2026-05-12T17:09:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৯ পিএম 
গ্রেফতার কালাম। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ২৬ বছর পর গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) রাতে র‌্যাবের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।  

গ্রেফতার হওয়া কালাম (৪৩) উপজেলার চরলক্ষ্মীয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০০১ সালে চরলক্ষ্মীয়া গ্রামের সমবয়সী সোহেল মিয়াকে ছুরিকাঘাতে খুন করেন কালাম। এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন কালাম। সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে কালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশ র‌্যাবের সহযোগিতায় সোমবার দিবাগত রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পাকুন্দিয়া থানা পুলিশের সর্বোচ্চ অর্জন। ২৬ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   মৃত্যুদণ্ডপ্রাপ্ত  পলাতক আসামি  গ্রেফতার  পাকুন্দিয়া  কিশোরগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: