ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী

2026-05-12T17:22:15+00:00
2026-05-12T17:24:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্তাহে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীতে যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১১ এপ্রিল) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে এখনো বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি যেসব গাড়ির মালিক ফি পরিশোধ করেও ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি কিংবা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরবিএন 




  বিষয়:   বিআরটিএ  ডিজিটাল নম্বরপ্লেট  আরএফআইডি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: