নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায়

2026-05-12T17:54:42+00:00
2026-05-12T17:54:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, রোববার দুপুরের দিকে ওই এলাকায় একাধিক সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো পুনরায় ফিরে এসে জনাকীর্ণ বাজারে অতর্কিত হামলা চালায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জামফারা রাজ্যের জুরমি জেলার দুর্গম তুমফা বাজার এলাকায় এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় প্রাণঘাতী বিমান হামলার ঘটনা।

এর আগে গত এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকায় সাপ্তাহিক এক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হন। ওই হামলার ঘটনার তদন্ত করছে নাইজেরিয়ার সেনাবাহিনী।

সাম্প্রতিক হামলার ঘটনায় দ্রুত তদন্ত শুরুর জন্য নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটি আরও জানিয়েছে, হামলায় আহত কয়েক ডজন মানুষকে জুরমি এবং নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আরবিএন 
  বিষয়:   নাইজেরিয়া  বিমান হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: