জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় সরকারি পদে বসালেন বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই

2026-05-12T18:56:00+00:00
2026-05-12T18:56:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় সরকারি পদে বসালেন বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৫৬ পিএম 
থালাপতি বিজয় ও রাধান পণ্ডিত/ ছবি: সংগৃহীত
দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের সুযোগ পেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া জোসেফ বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১২ মে) এক সরকারি আদেশে রাধান পণ্ডিত ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ১০ মে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। তবে ব্যক্তিগত জ্যোতিষী ভেট্টিভেলের পরামর্শে সময় পরিবর্তন করে সকাল ১০টায় নির্ধারণ করা হয়। জ্যোতিষীর দাবি ছিল, ওই সময়টি অত্যন্ত ‘শুভ মাহেন্দ্রক্ষণ’। বিজয়ের রাজনৈতিক যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভেট্টিভেলের প্রভাব এখন প্রকাশ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।

কে এই রাধান পণ্ডিত ভেট্টিভেল?

তামিলনাড়ুর আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় অঙ্গনে রাধান পণ্ডিত ভেট্টিভেল বেশ পরিচিত নাম। প্রায় চার দশক ধরে তিনি বিভিন্ন রাজনীতিকের ভাগ্য গণনা ও পরামর্শ দিয়ে আসছেন। নির্বাচনের অনেক আগেই তিনি বিজয়ের জয়ের পূর্বাভাস দিয়েছিলেন। বিজয়ের কোষ্ঠী বিচার করে তিনি বলেছিলেন, রাজনীতিতে বিজয়ের ‘সুনামির মতো শক্তি’ রয়েছে।

শুধু বিজয়ই নন, তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা-রও আস্থাভাজন ছিলেন ভেট্টিভেল। রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জয়ললিতা তার পরামর্শ নিতেন বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন রয়েছে।

২০০৮ সালে তিনি দিল্লিতে বসবাস শুরু করেন এবং নিজের নাম পরিবর্তন করে ‘রাধান পণ্ডিত’ রাখেন। এরপর বিজেপি, কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকের নেতাদের মধ্যেও তার প্রভাব বাড়তে থাকে।

আরবিএন 


  বিষয়:   থালাপতি বিজয়  রাধান পণ্ডিত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: