চট্টগ্রাম বন্দরের পথে এক লাখ টন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে

2026-05-12T18:56:55+00:00
2026-05-12T19:07:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরের পথে এক লাখ টন অপরিশোধিত তেলবাহী ট্যাংকার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৭:০৭ পিএম
এমটি ফসিল ট্যাংকার। সময়ের আলোর ফাইল ছবি
দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রওয়ানা হয়েছে আরও একটি বিশাল অয়েল ট্যাংকার।

সোমবার (১১ মে) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন ক্রুড লোড করে ট্যাংকারটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। আশা করা হচ্ছে, আগামী ২৩ বা ২৪ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, ‘এমটি ফসিল’ নামের এই ট্যাংকারটি নির্ধারিত সময়ে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) জ্বালানি মজুদের সক্ষমতা ও সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ‘এমটি নিনেমিয়া’ নামের অন্য একটি ট্যাংকার থেকে এক লাখ টন ক্রুড খালাস চলছে। এই দুটি বড় চালানের তেল খালাস সম্পন্ন হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে।



শিপিং এজেন্ট সূত্র জানিয়েছে, এমটি ফসিল নামক জাহাজটি পানামা নিয়ে ঘণ্টায় ১২.৭ নটিক্যাল মাইল বেগে আরব সাগর পাড়ি দিচ্ছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জাহাজটি হরমুজ প্রণালি এড়িয়ে নিরাপদ রুট দিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম পুরোদমে সচল রয়েছে। গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা ‘এমটি নিনেমিয়া’র তেল খালাস ও পরিশোধন বর্তমানে অব্যাহত আছে।

উল্লেখ্য, দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি (ইআরএল) দৈনিক প্রায় ৫ হাজার টন ক্রুড অয়েল পরিশোধনে সক্ষম। এখান থেকে ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল ও পেট্রোলসহ বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদিত হয়, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে প্রধান ভূমিকা পালন করে। আমদানি কোনো কারণে বিঘ্নিত হলে এই প্রতিষ্ঠানের মজুদ থেকেই জরুরি চাহিদা মেটানো হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   চট্টগ্রাম বন্দর  অপরিশোধিত  তেলবাহী ট্যাংকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: