ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির মামলায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথিপত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) দুর্নীতি দমন কমিশনের

2026-05-12T19:24:41+00:00
2026-05-12T19:24:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:২৪ পিএম 
সংগৃহীত ছবি
দুর্নীতির মামলায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথিপত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, হাকিমুন্নাহার নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী জমা দেননি। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে মামলা করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হাকিমুন্নাহার একজন নিয়মিত আয়করদাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার আয়-ব্যয়ের তথ্য পর্যালোচনা করা হয়েছে।

এছাড়া তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাই এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব তথ্য ও রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন বলে আবেদনে জানায় দুদক।

আরবিএন 


  বিষয়:   ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়  আয়কর নথি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: