পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন

2026-05-12T19:29:27+00:00
2026-05-12T19:29:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
গ্রাম্য চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১২ জনকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মন্ডল।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন খালাস পান। সাজাপ্রাপ্ত জিল্লুর রহমান ও জিয়া মন্ডলকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোয়ালন্দ থানাধীন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সাবেক চেয়ারম্যান আতর আলীর ছেলে যুবলীগ নেতা বাবলু সরদারের সঙ্গে দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বাবলুর কথা কাটাকাটি হয়।

এর জেরে আতর আলীর নেতৃত্বে বাবলু সরদারসহ কয়েকজন আতর আলী বাজারের তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। পরে প্রতিপক্ষ পক্ষের লোকজন ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।

সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তার। তাকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা মোবারক মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় ৩৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পরে মামলাটির তদন্ত করে ফরিদপুর জেলা পুলিশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০২২ সালের ৫ অক্টোবর ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০২২ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

আরবিএন 


  বিষয়:   গ্রাম্য চিকিৎসক  রেজাউল করিম  মৃত্যুদণ্ড  যাবজ্জীবন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: