ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে

2026-05-12T20:27:25+00:00
2026-05-12T20:27:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বংশাল এলাকার নয়াবাজার বাগডাসা লেনের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে খবর পেয়ে বংশাল থানার পুলিশ ৫ তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মরদেহের হাত ও পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং মুখ জানালার পর্দা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর চিৎ অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তিরা ওই ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত নিসার আলীর গ্রামের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামে। তার বাবার নাম মৃত হযরত আলী মুন্সী। তিনি ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন এবং প্রায় তিন মাস আগে নয়াবাজারের ওই বাসায় একা ভাড়া নিয়ে থাকতেন।

এসআই আব্দুল ওহাব আরও জানান, বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু মঙ্গলবার দুপুরে কক্ষের ভেতর লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিলে ভিকটিমকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে।

আরবিএন 


  বিষয়:   রাজধানী  বংশাল  নয়াবাজার  বাগডাসা লেন  নিসার আলী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: