সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সিদ্ধান্ত হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত

2026-05-12T21:25:50+00:00
2026-05-12T21:25:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সিদ্ধান্ত হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:২৫ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না ঘটে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌমত্বের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্তে কোনো ধরনের স্থাপনা বা বেড়া নির্মাণ হলে তা অবশ্যই কূটনৈতিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। প্রস্তাব এলে সেটি নিয়ম অনুযায়ী কূটনৈতিকভাবে আলোচনা করা হবে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় বা নির্বাচন নিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক প্রভাব পড়ার শঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবসময় সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, মহাসড়কের সংস্কার এবং পশুরহাট ও লঞ্চ-ফেরিতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

আরবিএন


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: