সালমান-আনিসুলে বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান

2026-05-12T21:32:37+00:00
2026-05-12T21:32:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
সালমান-আনিসুলে বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৩২ পিএম 
সালমান এফ রহমান এবং আনিসুল হক।
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (১২ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার অভিযোগ গঠন শুনানির পূর্বনির্ধারিত দিন থাকায় আসামিদের কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা প্রস্তুতি নেওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদরঘাট ২ নম্বর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। 

আনিসুল হকের কাছ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে, সালমান এফ রহমানের কাছে মার্কিন ডলার, সুইস ফ্রাঙ্ক, দিরহাম, উজবেক সোম, সৌদি রিয়াল, ব্রিটিশ পাউন্ড, ইউরো ও ভুটানি গুলট্রামসহ প্রায় ১১টি দেশের মুদ্রা এবং নগদ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

এই বিপুল পরিমাণ অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। 

পুলিশি তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে এই দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে যে, আসামিরা বৈধ কোনো নথি ছাড়াই এসব বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রেখেছিলেন, যা বিদ্যমান আইনের পরিপন্থী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে এটি অন্যতম প্রধান আর্থিক অপরাধের মামলা। ২১ জুনের শুনানিতে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বর্তমানে তারা বিভিন্ন হত্যা ও দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। কোতোয়ালি থানার এই মামলায় অভিযোগ গঠন হলে তাঁদের বিচার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: