হামের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জরুরি চিকিৎসা সহায়তা জোরদার করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি উন্নতমানের নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট

2026-05-12T21:33:35+00:00
2026-05-12T21:33:35+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
হামের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি ভেন্টিলেটর দিল রেডিয়েন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৩৩ পিএম 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ভেন্টিলেটরের কাগজ হস্তান্তর করছেন রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী। ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জরুরি চিকিৎসা সহায়তা জোরদার করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০টি উন্নতমানের নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন রেডিয়েন্টের বোর্ড সদস্য মুসাওয়াত শাম্স জাহেদী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে নির্মিত এসব আধুনিক ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতক ও শিশুদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলমান স্বাস্থ্য সংকটের সময়ে এগুলো জরুরি চিকিৎসা সক্ষমতা আরও বাড়াবে।

এর আগে গত ৩১ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আরও দুই সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দেওয়া হয়েছিল। স্বাস্থ্য খাতের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে ৩ শিশু এবং উপসর্গ নিয়ে আরও ৬ শিশু মারা গেছে। একই সময়ে সন্দেহজনকভাবে ১ হাজার ১০৫ জন এবং নিশ্চিতভাবে ৮৭ শিশুর হামে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু, যাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হামজনিত উপসর্গে মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছে অধিদপ্তর। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে।

আরবিএন 
  বিষয়:   হাম  স্বাস্থ্য মন্ত্রণালয়  নিওনেটাল  পেডিয়াট্রিক ভেন্টিলেটর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: