যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার তিতাসে পূর্বশত্রুতার বিরোধ ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লার হত্যা মামলার জামিনে থাকা আসামি আব্দুল লতিফ ভুঁইয়াকে (৪৫) কুপিয়ে

2026-05-12T21:59:34+00:00
2026-05-12T21:59:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৫৯ পিএম 
আব্দুল লতিফ ভুঁইয়া। ছবি : সংগৃহীত
কুমিল্লার তিতাসে পূর্বশত্রুতার বিরোধ ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লার হত্যা মামলার জামিনে থাকা আসামি আব্দুল লতিফ ভুঁইয়াকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করার পর ঢাকা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মে) রাত অনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত লতিফ ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকেলে মৎস্য প্রজেক্টের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ ভুঁইয়া সহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়।

তিন দিন আগে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে নিজ এলাকায় ফিরে আসেন তিনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা লতিফকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। 


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রিপল নাইনের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   যুবলীগ নেতা  হত্যা মামলা  আসামি  কুপিয়ে হত্যা  কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: