ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পৃক্ততা ও সংলাপ সহজ করতে চলমান প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি প্রশংসা ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এতে আরও বলা হয়, উভয় পক্ষ একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক যাতায়াত ও নৌ চলাচল নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
এই আলোচনা এমন সময়ে এসেছে, যখন সংঘাত ঘিরে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শেষ দিকে চীন সফরে যাওয়ার কথা রয়েছে, যা চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
/ইউএমএইচ