শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে : ডিবি ‎

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে বলে জানিয়েছেন

2026-05-12T23:05:04+00:00
2026-05-12T23:05:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে : ডিবি ‎
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:০৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, টিটন হত্যা মামলা তদন্তাধীন। তদন্তের স্বার্থে এখনই আসামিদের অবস্থান প্রকাশ করতে চাই না। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, খুনিদের ব্যবহৃত মোটরসাইকেলের গতিবিধি রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করা গেছে। যেহেতু রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে, তাই ধরে নিতে পারেন আমরা তাদের মোটামুটি একটি ছকের মধ্যে নিয়ে আসতে পেরেছি। নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলা এলাকায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খন্দকার নাঈম আহমেদ টিটন ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিলেন।

পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলের জের ধরেই টিটন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরবিএন 


  বিষয়:   শীর্ষ সন্ত্রাসী  ডিবি  খন্দকার নাঈম আহমেদ টিটন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: