যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতাকে সমর্থন করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি প্রস্তাবগুলো নতুনভাবে সাজানো সম্ভব হবে এবং যেটিতে

2026-05-12T23:34:25+00:00
2026-05-12T23:34:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতাকে সমর্থন করছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৩৪ পিএম 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংগৃহীত ছবি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি প্রস্তাবগুলো নতুনভাবে সাজানো সম্ভব হবে এবং যেটিতে উভয় পক্ষ একমত হয় এমন একটি গ্রহণযোগ্য ভাষা  খুঁজে পাওয়া যাবে। 

ফিদান বলেন, তুরস্ক এবং কাতারসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলো গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তানকে সহায়তা করতে কাজ করছে।

আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যস্থতার সময় অনেক ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হলো, যখন আলোচনা অচলাবস্থায় পড়ে যায় তখন সৃজনশীল ধারণার খোঁজ করা। কখনও পক্ষগুলো নিজেরা এসব ধারণা দিতে পারে না, আবার কখনও মধ্যস্থতাকারীর পক্ষেও নতুন কোনো সৃজনশীল সমাধান বের করা কঠিন হয়ে পড়ে।  


তিনি আরও বলেন, তখন বাইরের কিছু অংশীদার দরকার হয়, যাদের ওপর বিশ্বাস করা যায়। আঞ্চলিক দেশগুলো চলমান প্রক্রিয়াকে সহায়তা করতে সত্যিই সর্বোচ্চ চেষ্টা করছে।

/ইউএমএইচ


  বিষয়:   হাকান ফিদান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: