বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত ইতিবাচক ধারায় এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত ইতোমধ্যেই ইতিবাচক বার্তা দিয়েছে এবং সেই লক্ষ্যেই কাজ করছে।
এ সময় তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের মধ্যেও ভারত বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং বাংলাদেশের অতিরিক্ত চাহিদাও পূরণ করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেন। অন্যদিকে ঢাকা সফর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসব সফরের প্রসঙ্গ তুলে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের বর্তমান সম্পর্কের গতিপথ ইতিবাচক দিকেই এগোচ্ছে।
এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অগ্রাধিকার।
/এসএকে