৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ করে মাদ্রাসায় বিতরণ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ শিকারের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-05-13T04:39:33+00:00
2026-05-13T04:39:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ করে মাদ্রাসায় বিতরণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৩৯ এএম 
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : সংগৃহীত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ শিকারের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও চারটি ফিশিং ট্রলার জব্দ করা হয়। এবং জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসচ্ছল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যানঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানে সন্দেহভাজন চারটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক প্রতিটি জেলেকে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসচ্ছল মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

/এসএকে
  বিষয়:   হাতিয়া  লাখ  টাকা  সামুদ্রিক মাছ  মাদ্রাসা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: