টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামের এক নারী। মঙ্গলবার (১২ মে) সকালে সিজারিয়ান

2026-05-13T06:04:59+00:00
2026-05-13T06:04:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:০৪ এএম 
মির্জাপুরে হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার। ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামের এক নারী। মঙ্গলবার (১২ মে) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন।

সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের হায়দার আলীর সঙ্গে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিথী আক্তারের বিয়ে হয়। তাদের আগে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ এক দশক পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় পরিবারজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক ডা. এ বি এম আলী হাসান সাংবাদিকদের জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। এজন্য মা ও নবজাতকদের বাড়তি সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নিশ্চিত করা হচ্ছে।

এর আগেও গত বছরের ৭ এপ্রিল একই হাসপাতালে আঁখি মণ্ডল নামের আরেক গৃহবধূ অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যতুকী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের গাইনি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. মেহেরুন নেছা জানান, চিকিৎসাবিদ্যার তথ্য অনুযায়ী প্রতি ৫ লাখ ১২ হাজার গর্ভধারণে একবার এ ধরনের ঘটনা ঘটে। একসঙ্গে চার সন্তান ধারণ মা ও চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ ক্ষেত্রে মায়ের উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা এবং নির্ধারিত সময়ের আগেই প্রসবের ঝুঁকি থাকে।

তিনি আরও জানান, মা ও নবজাতকদের হাসপাতালের এনআইসিউতে রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এসএকে


  বিষয়:   টাঙ্গাইল  সন্তান  জন্ম  গৃহবধূ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: