ভারি বৃষ্টিতে ধসে পড়ল মন্দিরের দেয়াল, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ভারতের মহারাষ্ট্রে একটি মন্দিরের দেওয়াল ধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪

2026-05-13T08:56:39+00:00
2026-05-13T08:56:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারি বৃষ্টিতে ধসে পড়ল মন্দিরের দেয়াল, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৬ এএম 
ছবি : সংগৃহীত
ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ভারতের মহারাষ্ট্রে একটি মন্দিরের দেওয়াল ধসে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশির বরাতে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি- প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।


আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি। 

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: