গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার(১২ মে) ভোরে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গণপরিবহণে ডাকাতি প্রস্তুতিকালে দেলোয়ার, হাফিজ, সুজন, মারুফ, শান্ত ইসলাম, জুম্মন, জহিরুল নামে ৭ ডাকাত সদস্যের চক্র গ্রেফতার করেছে থানা পুলিশ। তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
/মহু