এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ

2026-05-13T11:22:34+00:00
2026-05-13T11:24:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:২২ এএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:২৪ এএম
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত
একসময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৩ মে) উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।’


তিনি বলেন, ‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে সাবলম্বী করতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। এই সময়টায় কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

/কেএইচও
  বিষয়:   তথ্যমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: