ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ইহসান আফরেস্তা নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে

2026-05-13T12:04:04+00:00
2026-05-13T12:04:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে ইহসান আফরেস্তা নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১২ মে) সকালে দেশটির একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানা গেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ইহসান আফরেস্তা দীর্ঘ সময় ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তিনি নেপালে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বলে ইরানি গোয়েন্দাদের জেরায় স্বীকার করেছেন। প্রশিক্ষণ শেষে তিনি ইরানে ফিরে আসেন এবং দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ইসরায়েলের কাছে পাচার করেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইহসানের বিরুদ্ধে আনা দেশদ্রোহিতা এবং শত্রুপক্ষকে সামরিক তথ্য দিয়ে সহায়তার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আজ ভোরে সেই দণ্ডাদেশ কার্যকর করা হয়।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তেহরান বরাবরই তাদের অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলি হস্তক্ষেপ এবং গুপ্তচরবৃত্তির বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। এর আগেও অনুরূপ অভিযোগে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে তেহরান মূলত বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর নেটওয়ার্ককে একটি কড়া বার্তা দিতে চাইছে। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলে আসছে।

/কহু


  বিষয়:   ইরান  গুপ্তচরবৃত্তি  মৃত্যুদণ্ড 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: