ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা আবারও আলোচনায় এলেন ব্যক্তিজীবনের আবেগঘন এক প্রকাশ নিয়ে। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ছোট ভাই তূর্য মির্জার সঙ্গে সম্পর্কের গভীরতা তুলে ধরেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে তমা জানান, ছোট ভাই তূর্যের সঙ্গে তার বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে কনিষ্ঠ সদস্য হিসেবে জন্ম নেওয়া তূর্যকে ঘিরে শুরু থেকেই আলাদা এক টান অনুভব করেন তিনি।
তমা মির্জা জানান, ২০১২ সালের দিকে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন ক্যারিয়ারের শুরুর দিকেই থাকলেও পরিবারকে সামলানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
২০১৩ সালে বাবাকে চাকরি থেকে অবসরে যেতে বলেন এবং এরপর থেকে পরিবারের আর্থিক ও দৈনন্দিন দায়িত্ব মূলত তিনি নিজেই সামলাতে থাকেন বলে জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন
ছোট ভাই তূর্যর সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তমা বলেন, তিনি একদিকে যেমন ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু, অন্যদিকে দায়িত্বশীল অভিভাবকের ভূমিকাও পালন করেন।
তিনি বলেন, ভাই যখন কোনও ছবি বা সামাজিক মাধ্যমে রিলস তৈরি করে, তখন প্রথমেই তাকে দেখান। তূর্য গান গাইতে ভালোবাসে এবং প্রায়ই নিজের গান তাকে শোনায় বলেও জানান তিনি।
সবচেয়ে আবেগপূর্ণ মন্তব্যে তমা বলেন, ভাইয়ের প্রতি তার টান এতটাই গভীর যে অনেক সময় তাকে নিজের সন্তানের মতো মনে হয়।
তিনি আরও জানান, ভাই বড় কোনও ভুল করলেও তাকে বকা দিতে পারেন না। বরং সেই দায়িত্বটা মায়ের ওপর ছেড়ে দেন। তবে মায়ের মতে, তূর্য বেশি ভয় পায় তমাকেই।
এএডি/