নাটোরে ৫ র‌্যাব সদস্যের ওপর যুবকদের হামলা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে যুবকদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের পাঁচ সদস্য।মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার

2026-05-13T12:41:31+00:00
2026-05-13T12:41:31+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে ৫ র‌্যাব সদস্যের ওপর যুবকদের হামলা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৪১ পিএম 
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
নাটোরের লালপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে যুবকদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের পাঁচ সদস্য।

মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

লালপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে র‍্যাব-৫–এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় র‍্যাব সদস্য মাদক কারবারিদের ব্যপারে তথ্য সংগ্রহের কাজে ইউনিফর্ম ছাড়া নবীনগর গ্রামে যান। এ সময় নদীর তীরবর্তী একটি স্থানে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। উপস্থিতি টের পেয়ে তারা র‍্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন। তারপর যুবকদের সঙ্গে তর্কাতর্কি হয়। এতে যুবকরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলের চাবি কেড়ে নেন এবং র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।


খবর পেয়ে লালপুর থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারপর র‍্যাবের পাঁচ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ‘আহত র‍্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, ‘আমি র‍্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছি।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার ভিত্তিতে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/মহু


  বিষয়:   নাটোর  লালপুর  র‌্যাব  হামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: