আত্মঘাতী গোলে শিরোপা বঞ্চিত আল-নাসের, রোনালদোর অপেক্ষা বাড়ল

সময়ের আলো ডেস্ক

খেলা

গায়ে হলুদ জার্সি আর দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা উদযাপনের সব প্রস্তুতিই সেরে রেখেছিল আল-নাসর। কিন্তু বিধি

2026-05-13T12:48:22+00:00
2026-05-13T12:48:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
আত্মঘাতী গোলে শিরোপা বঞ্চিত আল-নাসের, রোনালদোর অপেক্ষা বাড়ল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
গায়ে হলুদ জার্সি আর দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা উদযাপনের সব প্রস্তুতিই সেরে রেখেছিল আল-নাসর। কিন্তু বিধি বাম! যোগ করা সময়ের শেষ সেকেন্ডে গোলরক্ষক বেন্তোর এক অবিশ্বাস্য ভুলে শিরোপা জয়ের উৎসব বিষাদে রূপ নিল। চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সৌদি প্রো লিগ জয়ের জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দলকে।

গত মঙ্গলবার রিয়াদের হাই-ভোল্টেজ ম্যাচে আল-হিলালের মুখোমুখি হয়েছিল আল-নাসর। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে ১-০ গোলে এগিয়ে ছিল রোনালদোর দল। রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে একটি হেড সেভ করতে গিয়ে বল নিজের জালেই জড়িয়ে দেন ব্রাজিলীয় গোলরক্ষক বেন্তো। গ্যালারিতে তখন স্তব্ধতা, আর ডাগআউটে বসে থাকা অধিনায়ক রোনালদোর চোখেমুখে ফুটে ওঠে চরম হতাশার ছাপ।

২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেকর্ড মূল্যে আল-নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো ঘরোয়া লিগ শিরোপা জিততে পারেননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হতো আল-নাসরের ১১তম লিগ শিরোপা। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও, এক ম্যাচ কম খেলা আল-হিলাল ৭৮ পয়েন্ট নিয়ে এখনো নাসরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

ম্যাচটি উপলক্ষে দর্শকদের বিনামূল্যে জার্সি উপহার দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ, যার ফলে পুরো স্টেডিয়াম এক হলুদ সমুদ্রে পরিণত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের ওই আত্মঘাতী গোল সব সমীকরণ ওলোটপালোট করে দেয়। এর আগে ২০১৯ সালে শেষবার লিগ শিরোপা জিতেছিল আল-নাসর।

ম্যাচ শেষে নিজের ৭৭ কোটি অনুসারীর উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, স্বপ্ন এখন খুব কাছে। যদিও শিরোপা হাতছাড়া হয়নি, তবে অপেক্ষা বেড়েছে। আগামী ২১ মে লিগের শেষ ম্যাচে ১৫ নম্বর দল দামাকের বিপক্ষে বড় কোনো বিপর্যয় না ঘটলে আল-নাসরের শিরোপা জয় এখন কেবল সময়ের ব্যাপার। রোনালদো ভক্তরা এখন তাকিয়ে আছেন ২১ মে-র দিকে, যেদিন ক্যারিয়ারের আরও একটি পালক যুক্ত হতে পারে সিআর-সেভেনের মুকুটে।


/কহু
  বিষয়:   আত্মঘাতী  গোল  শিরোপা  আল-নাসের  রোনালদো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: