আস্থাভোটেও জয় পেয়েছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘদিনের মেরুকরণ ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া ‘থালাপতি’ বিজয়। বুধবার (১৩ মে)

2026-05-13T13:36:21+00:00
2026-05-13T13:36:21+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আস্থাভোটেও জয় পেয়েছেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
তামিলনাড়ুর রাজনীতির দীর্ঘদিনের মেরুকরণ ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া ‘থালাপতি’ বিজয়। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত এক নাটকীয় আস্থাভোটে বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) সরকারের স্থায়িত্ব নিশ্চিত করেছেন তিনি। ভোটাভুটিতে বিজয়ের পক্ষে ১৪৪ জন সদস্য সমর্থন জানান।

বুধবারের আস্থাভোটকে কেন্দ্র করে সকাল থেকেই চেন্নাইয়ের বিধানসভা ভবন ছিল টানটান উত্তেজনায় ঠাসা। ভোটাভুটি শুরুর আগেই প্রধান বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)-এর ৫৯ জন বিধায়ক কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন। অন্যদিকে, রাজ্যের অন্যতম প্রধান শক্তি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (এআইএডিএমকে)-এর ৪৭ সদস্য ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত বিজয়ের সরকারের বিপক্ষে ভোট পড়ে মাত্র ২২টি এবং ৫ জন সদস্য ভোটদানে বিরত থাকেন।

Advertisement
আস্থাভোটে জয়ের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বিজয় বলেন, হুইসেল আজ ইতিহাস বদলে দিয়েছে। তার দলের নির্বাচনী প্রতীক ‘হুইসেল’-এর প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমরা নিজেদের একটি সংখ্যালঘু সরকার বলব- এমন এক সরকার, যা প্রকৃত অর্থেই সংখ্যালঘুদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণে নিবেদিত থাকবে।

আস্থাভোটের ফলাফলের চেয়েও বড় চমক হয়ে দাঁড়িয়েছে এআইএডিএমকের অভ্যন্তরীণ বিদ্রোহ। দলীয় প্রধান এডাপ্পাডিকে পালানিস্বামীর কঠোর নির্দেশ অমান্য করে দলের ২৫ জন বিধায়ক প্রকাশ্যেই বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের পক্ষে ভোট দিয়েছেন।


/কহু 
  বিষয়:   ভারত  ভোট  বিজয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: