সড়ক দখল ঠেকাতে মহাখালীতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সড়কে অবৈধভাবে যানবাহন পাকিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কার্যক্রম

2026-05-13T13:53:42+00:00
2026-05-13T13:53:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সড়ক দখল ঠেকাতে মহাখালীতে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৫৩ পিএম 
মহাখালী বাস টার্মিনাল। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সড়কে অবৈধভাবে যানবাহন পাকিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয়। অভিযানে অন্তত ৫০টি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, এ রুটে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ কার্যক্রম চালাচ্ছে তারা। সড়ক দখল করে কোনো যানবাহন রাখতে দেওয়া হবে না। এই জন্য আইনের যথাযথ প্রয়োগ করবে পুলিশ। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং ও দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে এআই ক্যামেরা বসানো হবে বলে জানায় পুলিশ।

এদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, টার্মিনালে জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে গাড়ি রাখছেন তারা। তবে এ রুটের যাত্রীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। 

আরবিএন 


  বিষয়:   মহাখালী বাস টার্মিনাল  ঢাকা মহানগর পুলিশ  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: