হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বেশ কয়েক বছর আড়ালে থাকার পর আবারও প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে তার প্রত্যাবর্তনের চেয়ে এবার বেশি আলোচনায়

2026-05-13T15:43:05+00:00
2026-05-13T15:43:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হঠাৎ বিতর্কে জড়ালেন আনুশকা শর্মা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৪৩ পিএম 
অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি : ফেসবুক
বেশ কয়েক বছর আড়ালে থাকার পর আবারও প্রকাশ্যে এলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে তার প্রত্যাবর্তনের চেয়ে এবার বেশি আলোচনায় এসেছে বদলে যাওয়া চেহারা ও নতুন লুক।

সম্প্রতি একটি বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গেছে এই অভিনেত্রীকে। সবুজ পোশাক, হালকা সাজ এবং সাদামাটা উপস্থিতিতে হাজির হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন আনুশকা শর্মা। বর্তমানে স্বামী বিরাট কোহলি এবং দুই সন্তানকে নিয়ে লন্ডনে বসবাস করছেন তিনি। পরিবারকেন্দ্রিক জীবনযাপনেই এখন বেশি সময় কাটছে তার।

২০১৮ সালে মুক্তি পাওয়া জিরো সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি তাকে। দীর্ঘ সময় বিজ্ঞাপন কিংবা জনসম্মুখেও খুব কম উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন

সাম্প্রতিক বিজ্ঞাপনী ভিডিও প্রকাশের পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সময়ের সঙ্গে আনুশকার চেহারায় পরিবর্তন এসেছে এবং বয়সের ছাপও স্পষ্ট।

কেউ কেউ আবার তার লুকের সঙ্গে অতীতের তুলনা টেনে প্লাস্টিক সার্জারি ও ফিলার নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে সামনে আনছেন। তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরাও। তাদের মতে, দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে আনুশকাকে দেখতে পাওয়াই বড় বিষয়।

অনেকেই বলছেন, একজন অভিনেত্রীর ব্যক্তিগত পরিবর্তনকে নেতিবাচকভাবে না দেখে তার স্বাভাবিক জীবনযাপন ও ব্যক্তিগত পছন্দকে সম্মান করা উচিত।

নতুন বিজ্ঞাপনে উপস্থিতির পর অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে- আনুশকা কি আবার নিয়মিত অভিনয়ে ফিরছেন? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

এএডি/
  বিষয়:   বিতর্ক  আনুশকা শর্মা  অভিনেত্রী  অভিনয়  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: