কারাগারে বন্দির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ জেলা কারাগারের এক বন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলা সদর

2026-05-13T18:17:15+00:00
2026-05-13T18:20:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কারাগারে বন্দির মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৬ ৬:২০ পিএম
হবিগঞ্জ জেলা কারাগার। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ জেলা কারাগারের এক বন্দী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কারাকর্তৃপক্ষ।

মৃত মনজু মিয়া (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলীনগর এলাকার মৃত দলন মিয়ার ছেলে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন জেলার বিল্লাল হোসেন।

জেলার জানান, চলতি বছরের ২৬ মার্চ মাদক মামলায় গ্রেপ্তার হন মনজু মিয়া। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। পরে হবিগঞ্জের মাধবপুর থানায় দায়ের করা আরেকটি মাদক মামলায় চলতি মাসের ৮ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

হবিগঞ্জ কারাগারে আনার পর থেকেই তিনি কারা হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

জেলার বিল্লাল হোসেন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মনজু মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএকে


  বিষয়:   হবিগঞ্জ  কারাগার  বন্দী  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: