দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে তিন টাকা বাড়ানো হয়েছে।বুধবার (১৩

2026-05-13T18:52:10+00:00
2026-05-13T18:52:10+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫২ পিএম 
দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার। ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা আর খাসিতে তিন টাকা বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে প্রতিবর্গফুটে ৬২-৬৭ টাকা আর ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের বছর গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০-৬৫, ঢাকার বাইরে ছিল ৫৫-৬০ টাকা। আগের চেয়ে প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে। 
 
খাঁসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল, প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং ২০ থেকে ২২ টাকা
 
মন্ত্রী বলেন, প্রতিবছর প্রায় ১ কোটি পশু কোরবানি দেয়া হয়। যেখান থেকে সংগ্রহ করা চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হয়। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রফতানির সিদ্ধান্তও নেয়া হতে পারে। তবে সে সিদ্ধান্ত পরে জানাবে সরকার।

 
তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, এজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠ পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সেইসঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেয়া হয়েছে।
 
প্রশিক্ষণ দিতে এবং লবণ সরবরাহে সরকারের খরচ ২০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
 
চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ঈদুল আজহা  গরু  চামড়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: