ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজ সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
এদিকে বিয়ে উপলক্ষে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বহুল প্রত্যাশিত প্রকল্পের চূড়ান্ত মুহূর্ত! আলহামদুলিল্লাহ, সাদিক ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। রাব্বুল আলামিন সাদিক কায়েমের দাম্পত্য জীবনে বারাকাহ দান করুন।