শ্রমিকদের বেতন থেকে চাঁদাবাজির অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল)-এ শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১২ মে) সকাল

2026-05-13T20:58:46+00:00
2026-05-13T20:58:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রমিকদের বেতন থেকে চাঁদাবাজির অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৮ পিএম 
যমুনা সার কারখানা লিমিটেড। ছবি : সময়ের আলো
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল)-এ শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কারখানার ভেতর ও প্রধান ফটক এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, প্রশাসন বিভাগের অধীনে ১৬৫ জন শ্রমিক কর্মরত আছেন। মঙ্গলবার তাদের মাসিক বেতন নগদ পরিশোধের পরই ২৫ থেকে ৩০ জনের একটি চক্র কারখানার বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে বলে অভিযোগ পাওয়া গেছে।

একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, নিরাপত্তাহীনতার কারণে তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি।

ভুক্তভোগী শ্রমিক আব্দুস সামাদ অভিযোগ করেন, তার বেতনের ৬ হাজার টাকা জোর করে নেওয়া হয়েছে। একইভাবে আবুল কালাম আজাদ জানান, তার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করা হয়।

পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের শ্রমিক সাইফুল ইসলাম বলেন, ১২ হাজার টাকা বেতনের অর্ধেক অর্থাৎ ৬ হাজার টাকা অংকন, জুলহাস ও উজ্জ্বল জোর করে নিয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে এ ঘটনা ঘটে, যার মধ্যে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ লিটন, অংকন, উজ্জ্বল, মিঠু, মিলন, টিটু, জুলহাস, মজনু, রিপন, ইউসুফ, শামীম, মোতালেব, রুবেল, শফিক ও বাপ্পি মিয়ার নাম রয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও অংকন সময়ের আলোকে জানিয়েছে, তারা এর সঙ্গে জড়িত না। এবং বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু কাউবকে পাওয়া যায়নি।

শ্রমিকদের দাবি, ঈদুল আজহা উপলক্ষে শতাধিক শ্রমিকের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করা হয়েছে।

জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এটি কর্তৃপক্ষের বিষয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, বেতন থেকে চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হবে।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএকে


  বিষয়:   শ্রমিক  বেতন  চাঁদাবাজি  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: