ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শ্রী সনজিত মজুমদারের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (১৪ মে) হিলি স্থলবন্দরে অর্ধবেলা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (১৩ এপ্রিল) ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে।
সূত্রে জানা গেছে, শ্রী সনজিত মজুমদার ১২ মে রাত আনুমানিক ২টায় পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে সংগঠনটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মণ্ডল মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
পত্রে উল্লেখ করা হয়, শ্রী সনজিত মজুমদারের মৃত্যুতে সংগঠনটি গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, শোকের কারণে আগামী বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
/এসএকে