নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোজ বার্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে মারধরের ঘটনায় মামলার এজাহারভুক্ত দুই আসামিক মা-ছেলেকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোগরাকুল একালা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার তারাব পৌরসভার দক্ষিণ মোরগাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত ও অর্জুনের স্ত্রী কনিকা উষা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এম সালাউদ্দিন জানান, ওই শিক্ষিকা সন্ধ্যার পরে বাসা থেকে বের হলে রাস্তায় একা পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে অর্জুন ও তার পরিবার শিক্ষিকার উপরে অতর্কিত হামলা চালায়। পরে আশেপাশের লোকজন তোকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই