চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রায় ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার

2026-05-13T22:08:04+00:00
2026-05-13T22:08:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০৮ পিএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে প্রায় ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার রাজাবাড়ী রেলগেট এলাকায় ঢাকা–পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন চলার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

পরে রেলগেটম্যান অন্তত আলী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জসিমউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

/এসএকে


  বিষয়:   ট্রেন  ছাদ  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: