ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিশান (২২) কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ভিকটিমকে

2026-05-13T22:39:10+00:00
2026-05-13T22:39:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৩৯ পিএম 
ধর্ষণের অভিযোগে নিশানকে গ্রেপ্তার করে পুলিশ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নিশান (২২) কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার (১১ মে) রাতে।

মঙ্গলবার ( ১২ মে ) দুপুরে ভিকটিমের বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ভেড়ামারা থানা পুলিশ নিশানকে গ্রেপ্তার করে।

ভিকটিমের অভিযোগে জানা যায়, তাঁর দুই বছরের শিশু সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় মোড়ে শাহ মাজারে মেলা দেখতে  আসেন। সেখানে চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার নিশান নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়।

সন্ধ্যায় নিশান শিশুটিকে মাজারের পাশে খোলা জায়গায় রেখে ভিকটিমকে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যান। এবং তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। শিশুর কান্নায় আশেপাশের লোকজন সতর্ক হয়ে রাত একটার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। 

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে| আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএকে


  বিষয়:   ধর্ষণ  ভেড়ামারা  যুবক  গ্রেপ্তার  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: